যশ-এ সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে বাংলার উপকূলবর্তী এই দুই জেলা
দি নিউজ লায়ন; মঙ্গলবার রাত বারোটা থেকে বুধবার বেলা বারোটা আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন এই 12 ঘন্টায় সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে বাংলার উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায়। আবহাওয়া বিজ্ঞানীদের বক্তব্য, মঙ্গলবার পূর্ণিমা রয়েছে ভরা কোটাল চলছে ফলে সমুদ্রের জল বেড়েছে একই রকমভাবে বেড়েছে বিভিন্ন নদীর জল স্তর।
যার প্রভাবে মঙ্গলবার সকাল থেকে এমনিতেই প্রবল চাপের মুখে আছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার প্রায় সমস্ত সমুদ্র এবং নদীবাঁধ বেশকিছু বাঁধ ভেঙে ইতিমধ্যেই কিছু গ্রামে জল ঢুকেছে বুধবার রয়েছে চন্দ্রগ্রহণ এর সঙ্গে যোগ হবে ঘূর্ণিঝড় ইয়াশের প্রভাব।
তার ওপর থাকছে স্বাভাবিক জোয়ার সব মিলিয়ে প্রায় 10 থেকে 13 ফুট পর্যন্ত বাড়তে পারে সমুদ্রের জল স্তর বলে খুব স্বাভাবিকভাবেই বাড়বে নদীগুলোর জলস্তর এর জেরে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে বিভিন্ন নদী এবং সমুদ্র বাঁধ গুলির ঢুকবে দীঘা শঙ্করপুর তাজপুর মন্দারমনি সাগর নামখানা কাকদ্বীপ পাথরপ্রতিমা উপকূলবর্তী এলাকায় আবহাওয়া বিজ্ঞানীদের আরো আশঙ্কা ঘূর্ণিঝড় এর জেরে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় এর ফলে ও বিভিন্ন নদীর জল স্তর কয়েক গুণ বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে বিপর্যয়ের।
সব মিলিয়ে মঙ্গলবার রাত বারোটার পর যখন ইয়শ উড়িষ্যা উপকূলের কাছাকাছি চলে আসবে তখন থেকেই দুর্যোগ বাড়তে শুরু করবে গোটা দক্ষিণবঙ্গে। আবহাওয়া বিজ্ঞানীদের একাংশ বলছেন, আফফানের মত ইয়াশ দ্রুত শক্তি হারিয়ে দুর্বল হবে না এর গতিবেগ অত্যন্ত কম থাকায় গোটা সিস্টেম খুব ধীরগতিতে সরবে ফলে দুর্যোগের স্থায়িত্ব কিছুটা বেশি হবে।

Post a Comment